দেশের পর্যটন শিল্পে শীর্ষ বিনিয়োগকারী প্রতিষ্ঠান গোল্ডস্যান্ডস গ্রুপের সাবেক ৬ কর্মকর্তার বিষয়ে সবাইকে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। তাদের সঙ্গে গোল্ডস্যান্ডস গ্রুপের বিষয়ে কোনো প্রকার যোগাযোগ বা আর্থিক লেনদেন না করতে অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে গোল্ডস্যান্ডস গ্রুপ জানায়, প্রতিষ্ঠানটির কর্পোরেট হেড অফিসে (৪৭, নাসা হাইটস, গুলশান সাউথ এভিনিউ, গুলশান-১, ঢাকা-১২১২) সিআরএম বিভাগে পূর্বে কর্মরত মো. রবিউল ইসলাম শিশির, মো. নাফিউজ্জামান খোশনবিশ, তানভীর আহমেদ, মো. মনিরুল হক, মো. বিল্লাল হোসেন ও গোলাম মোর্শেদ প্রতিষ্ঠানে কর্মরত থাকাকালে বিভিন্ন অনিয়ম ও আর্থিক বিষয়ে জড়িত ছিলেন বলে অভ্যন্তরীণ তদন্তে প্রমাণিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লেখিত ব্যক্তিদের কারও সঙ্গে বর্তমানে গোল্ডস্যান্ডস গ্রুপের কোনো ধরনের সম্পর্ক নেই। তাই তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
একই সঙ্গে গোল্ডস্যান্ডস গ্রুপের নাম, পরিচয় বা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে কেউ আর্থিক লেনদেনের প্রস্তাব দিলে তা যাচাই না করে গ্রহণ না করার জন্য সম্মানিত ক্লায়েন্টসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, গোল্ডস্যান্ডস গ্রুপের অনুমোদিত প্রতিনিধি ও নির্ধারিত প্রক্রিয়া ছাড়া অন্য কোনো ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
https://gsnewsbd.com/news/arthniiti/1f18f33e-4d0c-6fb0-8b9e-cc3777dbf352