
সংগৃহীত ছবি
দীর্ঘদিনের আলোচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অবশেষে প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করা হয়েছে। সোমবার (৯ মার্চ) সকালে সেনাবাহিনী, র্যাব, পুলিশের প্রায় চার হাজার সদস্যের অংশগ্রহণে যৌথ এ অভিযানে পূর্ণ নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর চলমান এ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধারসহ এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এলাকাটির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাসীদের আধিপত্য স্থায়ীভাবে বন্ধ করতে সেখানে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পৃথক দুটি ক্যাম্প স্থাপন করা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ বলেন, "জঙ্গল সলিমপুর এখন প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এলাকাটিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও র্যাবের আলাদা ক্যাম্প বসানো হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান এখনও চলমান।