প্রধান কার্যালয়ঃ ৪৭, নাসা হাইটস, গুলশান-১, ঢাকা-১২১২
Copyright © All Rights Reserved.

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের সন্তান অপ্রতিমের মৃত্যুর ঘটনায় চার দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার (২০ সেপ্টেম্বর) অপ্রতিমের জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কোটবাড়ি বিশ্বরোডের দিকে অগ্রসর হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘দড়ি লাগলে দড়ি নে, খুনিদের খবর দে কবর দেবো’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’সহ বিভিন্ন স্লোগান দেন।