প্রধান কার্যালয়ঃ ৪৭, নাসা হাইটস, গুলশান-১, ঢাকা-১২১২
Copyright © All Rights Reserved.

ঢাকা-রৌমারী মহাসড়কে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। শনিবার দুপুরে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সায়েদাবাদ বাজারের কাছে একটি বেপরোয়া মালবাহী ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। পরে বিস্তারিত জানাতে পারবো।