প্রধান কার্যালয়ঃ ৪৭, নাসা হাইটস, গুলশান-১, ঢাকা-১২১২
Copyright © All Rights Reserved.

ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেওয়া শুরু করেছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৩টা ৩৫ মিনিটে সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন সংসদের রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের প্রস্তাব করেন।
এরপর রাষ্ট্রপতি সংসদে প্রবেশ করেন। পরে স্পিকার রাষ্ট্রপতিকে তার ভাষণের অনুরোধ করেন। পরে বিকাল ৩টা ৪১ মিনিটে রাষ্ট্রপতি তার ভাষণ শুরু করেন।
এ সময় বিরোধী দল রাষ্ট্রপতির ভাষণের বিরোধীতা করে তারা ওয়াক আউট করেন। বিরোধীদলের অনুপস্থিতিতেই তার ভাষণ চলছে।
তিনি তার ভাষণে বলেন, আজ এক ঐতিহাসিক দিন। দীর্ঘ দেড় যুগের ফ্যাসিবাদি শাসনের অবসান ঘটিয়ে একটি সুষ্ট ও শান্তিপুর্ণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে।