তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ফাইল ছবি
নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার (১৪ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মশিউর রহমান যাদু মিয়ার ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বাস্তবায়িত হয়েছে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে। তিনি উল্লেখ করেন, ১৯৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে সেই ধারা ব্যাহত হয়। তবে বর্তমানে তারেক রহমান-এর নেতৃত্বে আবারও সংসদীয় গণতন্ত্রের চর্চা প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী আরও বলেন, কিছু মহল মাত্রা ছাড়িয়ে নিয়মতান্ত্রিক তর্ক-বিতর্ককে ‘মব কালচার’-এ রূপ দেওয়ার চেষ্টা করছে। এতে জাতি সতর্ক হয়ে যায়—আবারও কোনো ভিন্ন রাজনৈতিক মানসিকতা ফিরে আসছে কি না, সেই প্রশ্ন তৈরি হয়। এ সময় তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
https://gsnewsbd.com/news/national/1f11f8af-2738-6180-bdc7-358b5e8b7780