ফাইল ছবি
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে দেশজুড়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৭ জনে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সর্বশেষ প্রতিবেদন থেকে হাম পরিস্থিতির এই তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন। নতুন আক্রান্তদের মধ্যে ৮০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। বাকি ৮০৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যুর ৬টিই ঢাকায়। আর একজন মারা গেছে বরিশালে।
সরকারি তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৫৮৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৩ জন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশজুড়ে ৯১ হাজার ৭৮৯ জনের মধ্যে হামের বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৯৪৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আক্রান্তদের মধ্যে উপসর্গ নিয়ে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫ হাজার ৯০২ জন রোগী। অন্যদিকে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৭১ হাজার ৯৭০ জন।
https://gsnewsbd.com/news/national/1f16c96b-c0eb-6250-b34c-e27108a3f06d