
ফাইল ছবি
এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক বিভাজনে আমরা বিশ্বাস করি না, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী। সকল ধর্মের সকল বর্ণের মানুষের অংশগ্রহণের বাংলাদেশ আমরা কামনা করি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর স্বামীবাগে রথযাত্রার আয়োজন নিয়ে অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান অতি অল্প সময়ের মধ্যে তিনি মানুষের মন জয় করেছেন। তার কাজের প্রধান জায়গাই হলো সাধারণ মানুষের উন্নয়ন।
ধর্মের ওপর কাজ করতে চাচ্ছেন প্রধানমন্ত্রী, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতার জন্য তিনি চিন্তা করেছেন বলেও জানান তিনি।
তিনি বলেন, নারী সংসদ সদস্যদের মধ্যে প্রতিটি ধর্মের মানুষের প্রতিনিধিত্ব এনেছেন প্রধানমন্ত্রী। নৃ-তাত্ত্বিক মানুষের প্রতিনিধিও আছেন।
প্রত্যেক শ্রেণির উন্নয়নে আর্থ সামাজিক অবস্থার পরিবর্তনে কাজ করা হবে, আমরা বিভাজন করতে চাই না বলেও জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, আমরা ৭১ সালে সকলে মিলে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলাম, সেই বোধকে একটা অপশক্তি বারবার আঘাত করার চেষ্টা করে, তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।