প্রধান কার্যালয়ঃ ৪৭, নাসা হাইটস, গুলশান-১, ঢাকা-১২১২
Copyright © All Rights Reserved.

সংগৃহীত ছবি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।
শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে তথ্যমন্ত্রী মরহুম নেতাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করেন।
এ সময় তিনি দেশের সার্বিক শান্তি, সমৃদ্ধি এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সার্বিক উন্নয়নে সততার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
শ্রদ্ধা নিবেদনের সময় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এবং অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।