ফাইল ছবি
ভর্তুকির চাপ কমাতে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম। আজ সোমবার দুপুরে তিনি এ কথা জানান।
বিপিসি চেয়ারম্যান বলেন, মার্চ থেকে আগস্ট পর্যন্ত জ্বালানি তেল বিপিসির প্রায় ২৩ হাজার কোটি টাকা ভর্তুকি বা লোকসান। ভর্তুকির চাপ কমাতে দাম বাড়ানো হয়েছে। এখন ঘাটতি কমবে মাসে ৯২০ কোটি টাকার মতো।
এরআগে গতকাল রোববার দেশের বাজারে এক লাফে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে জ্বালানি বিভাগ। দাম বাড়ানোর পর মধ্যরাত থেকেই ভোক্তা পর্যায়ে প্রতিলিটার অকটেন ১৬৫ টাকা, ডিজেল ১৩৫, পেট্রোল ১৬০, কেরোসিন ১৫৫ টাকা লিটারে বিক্রি হচ্ছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পরিবহন, উৎপাদনসহ সব পর্যায়ে ভোক্তার খরচ বাড়বে। এতে বাজারে মূল্যস্ফীতি আরেক দফা বৃদ্ধির শঙ্কা বিশ্লেষকদের।
https://gsnewsbd.com/news/national/1f1b597d-7114-6b40-a18b-70735a3f55bf