প্রধানমন্ত্রী তারেক রহমান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডা. জুবাইদা রহমান। ছবি: প্রধানমন্ত্রীর ফেসবুক
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানের অংশ নেওয়ার একটি ছবি প্রকাশ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে হোয়াইট হাউসের বরাদে ছবিটি প্রকাশ করা হয়। ছবিতে ডোনাল্ড ট্রাম্পকে মাঝে রেখে দুই পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে এ নৈশভোজের আয়োজন করা হয়। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান অংশ নেন।
https://gsnewsbd.com/news/national/1f1bf1e5-6432-60c0-9431-00a7390fb3c3