বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি
বিগত সময়ে গুপ্ত হত্যা চালানো শক্তি এখনও সরকারের উন্নয়ন ও অগ্রগতি বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে শহিদ জেহাদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কোনো আপস করা হবে না। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা যারা ঘটিয়েছে, তাদেরকে খুঁজে বের করতে হবে।
দুষ্কৃতকারীদের উত্থান হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব থাকবে না মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। আর এই সম্প্রীতি বানচাল করতে অনেকে ষড়যন্ত্র করছে।
আসন্ন দুর্গাপূজায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সবাইকে মণ্ডপ পাহারা দেয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, পূজার সময় পলাতক শক্তি যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
https://gsnewsbd.com/news/national/1f1c48f9-c585-6c80-9c8d-3b4d7d3823d0