প্রধান কার্যালয়ঃ ৪৭, নাসা হাইটস, গুলশান-১, ঢাকা-১২১২
Copyright © All Rights Reserved.

গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় ২ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও ৪ বাংলাদেশি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (১১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হামলায় ২ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। রাষ্ট্রীয় খরচে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনা হবে। এ ছাড়া কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় ৪ বাংলাদেশি নাগরিক আইসিইউতে চিকিৎসাধীন।