প্রধান কার্যালয়ঃ ৪৭, নাসা হাইটস, গুলশান-১, ঢাকা-১২১২
Copyright © All Rights Reserved.

সংগৃহীত ছবি
সৌদি আরবের ওপর হুথি বিদ্রোহীদের ধারাবাহিক আক্রমণে একের পর ঢাকা থেকে সৌদিগামী ফ্লাইট বাতিল হওয়া অব্যাহত রয়েছে।
গত ৪ দিনে ৮৯টি ফ্লাইট বাতিল হয়েছে। আর আটকা পড়েছেন সাড়ে ১৪ হাজারের বেশি যাত্রী।
বুধবার বিকালে এ তথ্য জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মুখপাত্র কাওছার মাহমুদ।
তিনি জানান, এ পর্যন্ত সরাসরি ফ্লাইট বাতিল হয়েছে ৩৯টি। এছাড়া, ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে ৫০টি।
কাওছার মাহমুদ জানান, পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।