প্রধান কার্যালয়ঃ ৪৭, নাসা হাইটস, গুলশান-১, ঢাকা-১২১২
Copyright © All Rights Reserved.
চিকিৎসাধীন ভূমিমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (২৫ অক্টোবর) সকালে হাসপাতালে গিয়ে ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন রাষ্ট্রপতি।
এ সময় তিনি মন্ত্রীর চলমান চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
রাষ্ট্রপতি এ সময় ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।
ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক জানান, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় ভূমিমন্ত্রীর রক্তশূন্যতা দেখা দিয়েছিল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তিনি আগের চেয়ে কিছুটা সুস্থ বোধ করছেন।
https://gsnewsbd.com/news/national/1f1d0385-a639-6e20-a960-ed22e8271ecd