সংগৃহীত ছবি
১৭ বছরের অপরিকল্পিত ব্যবস্থাপনার মাশুল দিতে হচ্ছে সরকারকে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, বিগত ১৭ বছরে এনার্জি ও পাওয়ার সেক্টরে যে অপরিবর্তিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, তার ভার ও দায় বাংলাদেশের মানুষকে আরও ৫০-৬০ বছর বহন করতে হবে।
মঙ্গলবার রাজধানীর বুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’-এর উদ্বোধন শেষে এ কথা জানান তিনি।
নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের পাওয়ার মিক্সে রিনিউয়েবল বা নবায়নযোগ্য জ্বালানির অংশ ৩০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। রিনিউয়েবল এনার্জির জন্য প্রয়োজনীয় সব যন্ত্রপাতি সম্পূর্ণ করমুক্ত রাখা হয়েছে।
সৌরবিদ্যুৎ নিয়ে তিনি বলেন, সোলার বসানোর ক্ষেত্রে বিভিন্ন প্রণোদনা দেওয়া হয়েছে এবং ছাদের মালিকদের জন্য ভাড়ার সুব্যবস্থা করা হয়েছে। সোলার থেকে উৎপাদিত বিদ্যুৎ যাতে সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে কিনতে পারে, তার ব্যবস্থা করা হয়েছে।
https://gsnewsbd.com/news/national/1f1d1d1c-e8ea-6160-be4b-b0964cf537cc