প্রধান কার্যালয়ঃ ৪৭, নাসা হাইটস, গুলশান-১, ঢাকা-১২১২
Copyright © All Rights Reserved.

সংসদে বিরোধী দলের প্রতিবাদ
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী দলীয় এমপিরা। এ সময় তার বিরুদ্ধে তারা নানা স্লোগান দেন। এতে ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৩টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ভাষণ শুরু করলে প্রথমে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান না না না বলে প্রতিবাদ করতে থাকেন।
এ সময় অন্যান্য বিরোধী এমপিরাও আসন ছেড়ে প্রতিবাদ জানান। এক পর্যায়ে তারা অধিবেশন থেকে বের হয়ে যান। যদিও রাষ্ট্রপতির ভাষণকে টেবিল চাপরিয়ে স্বাগত জানান সরকার দলীয় এমপিরা।