
চীন সরকারের আমন্ত্রণে বেইজিংয়ে গেল বিএনপির প্রতিনিধি দল
চীন সরকারের বিশেষ আমন্ত্রণে এক রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে ক্ষমতাসীন দল বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
বুধবার (১৫ এপ্রিল) রাত ১১টা ২০ মিনিটে ‘চায়না নর্দান এয়ারলাইন্সের’ একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিনিধি দলটি চীনের উদ্দেশ্যে রওনা হয়।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৯ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন, আলতাব হোসেন চৌধুরী, নাজমুল হক নান্নু, মো. শামসুজ্জামান, এস এম আসাদুজ্জামান রিপন, বেবী নাজনীন, খাইরুল কবির খোকন, হাবিবুর নবী খান সোহেল, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, মোস্তাফিজুর রহমান বাবুল, কামরুজ্জামান, নিলুফার চৌধুরী মনি, সাঈদ আল নোমান, মনোয়ার হোসেন, মো. রফিকুল ইসলাম, সানজিদা ইসলাম, কামাল আনোয়ার আহমেদ, মো. ইউনুস আলী, মো. আমানুল্লাহ, মীর সোলায়মান।