প্রধান কার্যালয়ঃ ৪৭, নাসা হাইটস, গুলশান-১, ঢাকা-১২১২
Copyright © All Rights Reserved.
ফাইল ছবি
সংযুক্ত আরব আমিরাতে এ বছর ঈদুল ফিতরের নামাজ মসজিদের ভেতরে আদায় করতে হবে। খোলা মাঠ বা উন্মুক্ত ঈদগাহে ঈদের নামাজ আদায় করা যাবে না বলে ঘোষণা দিয়েছে দেশটির ইসলামিক বিষয়াবলি, ওয়াক্ফ ও যাকাত বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, এ সিদ্ধান্তটি সারা দেশে কার্যকর হবে। প্রথাগতভাবে উন্মুক্ত স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না বলে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
ইসলামিক বিষয়াবলি, ওয়াক্ফ ও যাকাত বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ কর্মকর্তারা জানান, নামাজের সুষ্ঠু আয়োজন নিশ্চিত এবং জননিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে মুসল্লিদের নিজ নিজ এলাকার মসজিদে উপস্থিত হয়ে নামাজ আদায়ের আহ্বান জানানো হয়েছে।
https://gsnewsbd.com/news/world/1f122906-43cb-6090-a564-6a0d3eb15a90