
আলিপুর মাল্টিপারপাস গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে ভোট গণনা চলছে। ছবি: পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী কর্মকর্তা
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গণনা করা ভোটের সর্বশেষ প্রবণতায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
বাংলাদেশ সময় সোমবার (৪ মে) দুপুর ৩টা পর্যন্ত নির্বাচন কমিশনের পাওয়া তথ্যে দেখা যায়, বিজেপি ১৯৩টি আসনে এগিয়ে আছে, আর তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৯৪টি আসনে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে যাচ্ছে। অন্যদিকে প্রধান বিরোধী দল বিজেপি পেতে যাচ্ছে বড় জয়।
নির্বাচনী ফলাফলের বর্তমান প্রবণতা যদি শেষ পর্যন্ত বজায় থাকে, তবে পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবারের মতো সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস